1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঁথিয়ায় চাঁদা না দেয়ায় দোকানে ভাংচুর ও লুটপাট

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় দাবিকৃত চাঁদা না পেয়ে দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার।

জানাযায়, উপজেলার রঘুরামপুর গ্রামের মৎস্যজীবি পাড়ায় রেলের জায়গায় বসবাস করে আসছিল খোকন বিশ্বাস ও তার পরিবার। দুই বছর যাবৎ ওই জমিতে বসবাসের জন্য চাঁদা দাবি করে আসছিল একই গ্রামের মৃত রজব আলীর ছেলে কোরবান ও তার সহযোগিরা। তারা দুই দফা খোকনের নিকট থেকে ৩০ হাজার টাকা চাঁদা গ্রহণ করেন। তারা পূর্ণরায় খোকনের নিকট ২ লক্ষ টাকা চাাঁদা চায়।দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে মঙ্গলবার গভীর রাতে কোরবান ও তার ৫/৬ জনের সহযোগি খোকনের দোকানে হামলা চালিয়ে দোকান ভাংচুর করে ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী খোকন জানান, সরকারি জায়গা থেকে উৎচ্ছেদের ভয় দেখিয়ে কোরবান ও তার লোকজন বিভিন্ন সময় জোড় পূর্বক চাঁদা নিয়েছে। পরবর্তীতে তারা ২ লক্ষ টাকা না পেয়ে আমার দোকানে ভাংচুর চালিয়ে টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় আমার পা কেটে নেবার হুমকী দেন তারা। আমি তাদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছি।
এব্যাপারে খোকন বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর