1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঁথিয়ায় আলমাছ বাহিনীর ভয়ে বাড়ি ছাড়া ৫ ব্যাবসায়ী ও ছাত্র,চাঁদা না দেওয়ায় হত্যার হুমকী

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় উপজেলার কাশিনাথপুরে আলমাছ বাহিনীর ভয়ে বাড়ি ছাড়া দুই ব্যবসায়ীসহ ৫ ব্যাক্তি। মোটা অংকের টাকা চাঁদা দাবি। চাঁদার টাকার জন্য দেয়া হচ্ছে হত্যার হুমকী।

জানাযায়, উপজেলা কাশিনাথপুর ইউনিয়নের কাবারি কোলা গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে খোকন খাঁন(৪০)। তিনি কাশিনাথপুর মাংস প্রসেসিং কেন্দ্রে ছাগল সরবরাহ করে থাকেন। আ.লীগ সরকার পতনের পর থেকে খোকনের নিকট চাঁদা চাচ্ছেন ছাতক বরাট গ্রামের মৃত জুলমত খাঁনের ছেলে আলমাছ ও তার বাহিনী। দাবিকৃত ৩ লক্ষ টাকা চাঁদা না পেয়ে আলমাছ বাহিনী খোকনকে হত্যার হুমকী দিয়ে আসছে। ভয়ে সে প্রায় ৩ মাস অন্যত্র বসবাস করছে।

এদিকে ২০২১ সালের ১৭ সেপ্টেম্বরে মিথ্যা সালিশী বৈঠাকের নামে আলমাছ বাহিনী খোকনের নিকট থেকে সাদা কাগজে জোড় পূর্বক স্বাক্ষর গ্রহণ করেন। চলতি বছরের ২৪ অক্টোবর খোকন খান বাদী হয়ে পাবনা আদালতে ফৌঃ কাঃ বিধির ৯৮ ধারায় সাদা কাগজ উদ্ধারের নিমিত্তে মামলা দায়ের করেন। যার নং ৭০৫/২৪। আলমাছ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও গত আ.লীগের ১৬ বছর এলাকার প্রভাব বিস্তারের জন্য যোগ দেন আ:লীগের সাথে।

তিনি স্থানীয় চেয়ারম্যান মুন্জুর এলাহীর হাত ধরে আপ. লীগের এমপি এ্যাড: শামসুল হক টুকুর বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকতেন পালন করতেন রাজনৈতিক কর্মকান্ড। অপর দিকে আলমাছ বাহিনী ছাতক বরাট গ্রামের আব্দুল রউফ শেখের ছেলে ব্যবসায়ী রাসেল(৪০) এর নিকট মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা দেবার ভয়ে সে দীর্ঘ দিন ধরে গ্রামের বাড়িতে না গিয়ে কাশিনাথপুর বাসা বাড়িতে রয়েছেন।
এভাবে আলমাছের ভয়ে বাড়ি ছাড়া রয়েছেন ছাতক বরাট গ্রামের মৃত হাতেমের ছেলে ফজলুর রহমান বলাই। মৃত মজনু খানের ছেলে শিশির। তারা এলাকা ত্যাগ করে এখন ঢাকা জীবন যাপন করছে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আলমাছ বাহিনীর প্রধান আলমাছের বিরুদ্ধে সাঁথিয়া থানা ও পাবনা আদালতে ২০টি মামলা রয়েছে। তিনিসহ বাহিনীর অন্য সদস্যদের বিরুদ্ধে ৩৮টি মামলা রয়েছে।

সাঁথিয়া থানার এসআই সুলতান মাহমুদ জানান, আলমাছের বিরুদ্ধে খোকন বাদী হয়ে কাগজ উদ্ধারের মামলা করেছে। আলমাছ কাগজের কথা স্বীকার করলেও দীর্ঘ দিন অতবিাহিত হওয়ায় কাগজটি খুঁজে পাওয়া যায়নি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর