1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সাঁথিয়ায় অগ্রনী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, তিন কর্মকর্তা আটক

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৪০ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় অগ্রনী ব্যাংকের ১০ কোটি ১৩ লক্ষ, ৬২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তিন কর্মকর্তাকে আটক করেছে সাঁথিয়া থানা পুলিশ।

জানাযায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হঠাং করে উপজেলার অগ্রনী ব্যাংক পরিদর্শনে আসেন রাজশাহী বিভাগীয় অগ্রনী ব্যাংকের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন ও পাবনার আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফসহ উর্ধতম কর্মকর্তা গণ। তারা দিন ভর বিভিন্ন তথ্য যাচাই বাছাই শেষে ব্যাংকের বিপুল পরিমান অর্থ আত্মসাতের অভিযোগে তিন কর্মকর্তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটতকৃতরা হলেন, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও কাশিনাথপুর গ্রামের মৃত জান বক্সছের ছেলে আবু জাফর, ব্যাংকের ব্যবস্থাপক ও সুজানগরের দুর্গাপুর গ্রামের হারুন বীন সালাম, ব্যাংকের ক্যাশিয়ার ও বেড়ার নতুন ভারেঙ্গার মৃত শুশিল চক্রবর্তীর ছেলে শুব্রত চক্রবর্তী।

এদিকে অর্থ আত্মসাতের খবরে শুক্রবার সকালে গ্রাহকরা কাশিনাথপুর অগ্রনি ব্যাংকের সামনে ভীড় করতে থাকে। গ্রাহক আনসার মন্ডল জানান, আমরা নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা জমা রাকা হয়। সে টাকার যদি নিরাপত্তা না থাকে তাহলে আমরা কোথায় টাকা রাখবো। আঃ আলিম নামক এক গ্রাহক জানান, আমরা ব্যাংকের তিন কর্মকর্তার কঠোর বিচার দাবি করছি।

এ ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফ বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আটককৃতদের ৫৪ ধারায গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর