1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সশস্ত্র বাহিনীর সদস্য চাকরিচ্যুতদের পুর্নবহালের দাবি

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৭৭ বার পঠিত

বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও পেনশন সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন চাকরিচ্যুতরা।

বুধবার (৭ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সেনাবাহিনী পক্ষের সমন্বয়ক মো. হানজালা, নৌবাহিনীর সমন্বয়য় মো. আবদুল হাকিম, বিমান বাহিনীর সমন্বয়ক মো. আলী রেজা প্রমুখ।

বক্তব্যে তারা বলেন, বিগত সরকারের আমলে দলীয় পছন্দ-অপছন্দসহ নিজ নিজ সংস্থার অভ্যন্তরীণ ক্ষমতাসীন কর্মকর্তাদের নানাবিধ রোষানলে পড়ে ক্ষোভের কারণে বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজ আমরা সহযোদ্ধা প্ল্যাটফর্মে সেনা, নৌ ও বিমান বাহিনীর কিছু সংখ্যক চাকরিচ্যুত সদস্য পুনরায় একত্রিত হয়েছি।

গত বছরের ১৫ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার মাধ্যমে আমাদের নিজ নিজ বাহিনী প্রধানদের বরাবর আবেদনের মাধ্যমে আমাদের দাবিদাওয়া তুলে ধরি এবং বিগত ৯ মাস অপেক্ষা করে বেশ কয়েকবার আমাদের দাবি পূরণের বিষয়ে অনুরোধ জানালেও কোনো সমাধান হয়নি।

তারা আরও বলেন, ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিগত সরকারের আমলে চাকরিচ্যুত অনেক পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক সুবিধাসহ পদোন্নতি দিয়ে চাকরিতে পুনর্বহাল করেছেন। চাকরিচ্যুত সদস্যরা অনেকেই বিভিন্ন রোষানলে পড়ে সত্য-মিথ্যার সংমিশ্রণে সাজানো অভিযোগের মাধ্যমে চাকরি হারিয়ে বর্তমানে পরিবার ও শিশু সন্তানদের নিয়ে অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন। অথচ সরকার আমাদের প্রশিক্ষণ দিয়ে দেশের সেবায় নিয়োজিত করেছিল।

আমরা নিজ নিজ বাহিনী প্রধানের কাছে অনুরোধ করছি, আমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে চাকরিচ্যুত পুলিশ বাহিনীর সদস্যদের ন্যায় পুনরায় দেশ সেবায় নিয়োজিত করার উদ্দেশ্যে চাকরিতে পুনর্বহাল/পেনশন সুবিধা দেওয়া হোক।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর