1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, শনিবার রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রী সেলসিয়াস

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৯২ বার পঠিত
টানা ৩দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। জেলা ব্যাপী অতি তীব্র তাপ প্রবাহ বিরাজ করায় জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। চুয়াডাঙ্গায় ৩দিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। 
শনিবার (১০ মে) চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, বেলা ৩টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা  ছিল ১৬ শতাংশ। এদিন  দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ২৩ শতাংশ। বাতাসে জলীয়বাস্পের পরিমাণ কম থাকায় তীব্র তাপ অনুভূত হলেও কিছুটা স্বস্তি অনুভব হচ্ছে। যদি জলীয়বাস্পের পরিমাণ বেশী থাকতো তাহলে ঘরে টেকাই কষ্টকর হতো বলে তিনি জানান।
তিনি আরো জানান, গত শুক্রবার (২ মে) বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস,বাতাসের আর্দ্রতা ছিল ৩৮ শতাংশ, শনিবার (৩ মে) বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ, সোমবার (৫ মে) বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৫৪ শতাংশ।  বুধবার (৭ মে) দুপুর ১২ টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস,বাতাসের আর্দ্রতা ছিল ৫৮ শতাংশ। ৪ ও ৬ মে তাপমাত্রা কম থাকায় এ দু’দিন রেকর্ড করা হয়নি।
বৃহস্পতিবার (৮ মে)  দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৪০ শতাংশ,এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৫১ শতাংশ। শুক্রবার (৯ মে) বেলা ৩ টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা ৪১ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, এ সময় বাতাসের ২৪ শতাংশ ও সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা একই রেকর্ড করা হলেও বাতাসের আর্দ্রতা ছিল ৪৬ শতাংশ এবং দুপুর ১২টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৩ শতাংশ।
বর্তমানে এ জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে বলে আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর