1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সরাইলে ১০ টাকা চাওয়া নিয়ে দু’ পক্ষের সংঘর্ষ, আহত ৩০

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৮৫ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাঁচা সড়ক মেরামত করে টাকা উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার রাতেও এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি তেরকান্দা গ্রামের একটি কাচা সড়ক ভেঙ্গে যাওয়ায় মাটি ফেলে সংস্কার করে মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা।  মঙ্গলবার সকালে একই গ্রামের সরদার গোষ্ঠীর জুয়েল সিএনজি চালিত অটোরিকশা নিয়ে যাচ্ছিল। এ সময় নয়ন জুয়েলের কাছে সড়ক মেরামতের কথা বলে ১০ টাকা চায় নয়ন। এতে জুয়েল টাকা দিতে অনিহা প্রকাশ করলে তাদের মধ্যে তর্ক বির্তক ও হাতাহাতির ঘটনা ঘটে।
বিষয়টি মিমাংসা করতে সন্ধ্যায় শালিশে বসে দুই পক্ষের লোকজন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে রাতে ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়। এরই জের ধরে আজ বুুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর