1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সরাইলে সড়কের পাশে বসেছে অবৈধ গরুর হাট

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারের সড়ক ও ফুটপাত দখল করে গরু, ছাগল ও মহিষের অবৈধ হাট বসিয়েছেন ব্যবসায়ীরা।

সোমবার (২৬ মে) সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা যায়, সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাশে অস্থায়ীভাবে বাঁশ ও খুঁটি পুঁতে গরু, ছাগল ও মহিষ বেঁধে রাখা হয়েছে। ইতোমধ্যে ওই অবৈধ হাটে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু, ছাগল ও মহিষ তোলা শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, সরাইল গরুর বাজারে পর্যাপ্ত জায়গার অভাবে অনেক সময় গরু নিয়ে সড়কের পাশে দাঁড়াতে হয়। আর কালিকচ্ছ বাজারটি নিকটবর্তী হওয়ায় এলাকার মানুষজনের সুবিধার্থে ব্যবসায়ীরা এখানে হাট বসিয়ে থাকেন।

তবে এ বছর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। তবুও অনেকে অনুমতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগের বছর কোরবানির ঈদে প্রশাসনের অনুমতি পেয়েছিল।

কালিকচ্ছ ইউনিয়নের গলাইন্না এলাকা থেকে আগত গরু বিক্রেতা বাবুল জানান, সরাইল গরুর বাজারে তোলার আগে আপাতত এখানে গরু নিয়ে দাঁড়িয়েছি। বাজারটি কাছাকাছি হওয়ায় অনেকেই এখানে গরু নিয়ে আসে।

বাঁশ-খুঁটি পুঁতে গরু রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোরবানির ঈদ এলেই আমরা সবাই এ হাটে গরু বিক্রি করি।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন জানান, এ বাজারের কোনো অনুমতি দেওয়া হয়নি। অবৈধভাবে স্থাপিত বাজার বন্ধ করে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর