1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সরাইলে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০ 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২১০ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে শুক্রবার দিবাগত রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে প্রায় তিন ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হালুয়াপাড়া (হাওলাপাড়া) গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতেই ১৫ জন দাঙ্গাবাজকে সাজা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ মোশারফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাতেই সংঘর্ষস্থল থেকে আটককৃত ১৫ জনকে সাজা দেন। তাদের  প্রত্যেককে ৩ থেকে ৭ দিনের সাজা দেয়া হয়। তাৎক্ষনিকভাবে তাদের নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের মোঃ তাইম মিয়া তার কয়েক বন্ধুকে নিয়ে ছোট দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময়  ছোট দেওয়ানপাড়ার শাকিল ও শিপনসহ কয়েকজন তাদেরকে মারধর করে। এরই জের ধরে রাতে ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া  গ্রামের লোকজন  দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় পুরো এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়। আইন-শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। দাঙ্গায় জড়িত থাকা ১৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয় বলে তিনি জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর