1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সরাইলে মাদক সেবনে মাতলামি, যুবকের ৬ মাসের কারাদণ্ড

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবন করে মাতলামি ও অশ্লীল আচরণ করায় মোঃ আক্তার (৩৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার ১৭ এপ্রিল বিকেলে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মোঃ আক্তার উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সওদাগরপাড়া এলাকার বাসিন্দা মোঃ আবু কালাম মিয়ার ছেলে।
ইউএনও মোঃ মোশারফ হোসাইন জানান, শাহবাজপুর হাইস্কুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ আক্তার মাদক সেবন করে মাতলামি ও অশ্লীল অঙ্গভঙ্গি করছিলেন। পরে সরাইল থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর