1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সরাইলে ফসলি জমিতে মিললো অজ্ঞাতনামা মরদেহ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৯৪ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফসলি জমি থেকে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ মে) দুপুর ১২ টার দিকে সদর ইউনিয়নের এই বাঘাসুদা গ্রামের ফসলি জমি থেকে এই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরাইল থানাধীন সদর ইউনিয়নের বাঘাসুদা গ্রামের ধন মিয়ার বাড়ির ৪০০ গজ দক্ষিনে এবং ঢাকা-সিলেট মহাসড়কের এক কিলোমিটার উত্তরে বাঘাসুদা গ্রামের বিলের ধানি জমিতে দুপুরে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহটি পাওয়া যায়। ওই ব্যক্তি অসুস্থতা জনিত কারনে মৃত্যুবরণ করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
তিনি আরও বলেন, ওই ব্যক্তির লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত না হলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করবেন বলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন জানিয়েছেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর