1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৯০ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজন কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ১৯ এপ্রিল রাতে ঢাকা–সিলেট মহাসড়কের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল হাসান।
গ্রেপ্তারকৃতরা হলেন—আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরের মোঃ জীবন মিয়া, সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়ার মোঃ মনিরুল ইসলাম এবং একই এলাকার আলী ইসলাম। তাঁদের কাছ থেকে ধারালো চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়েছে।
সরাইল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। তবে তিনজন কে ঘটনাস্থল থেকে ধরা হয়। তাঁদের দেওয়া তথ্যে আরও চারজনের নাম পাওয়া গেছে। সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৯–১০ জনকে আসামি করে সরাইল থানায় মামলা হয়েছে।
সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রফিকুল হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁদের মধ্যে মনিরুল ইসলামের বিরুদ্ধে ডাকাতি, পুলিশ আক্রান্ত ও মাদকের তিনটি মামলা রয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর