1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সরাইলে ছিনতাইকারীদের হামলায় ব্যবসায়ী নিহত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পঠিত
ছিনতাইকারীদের হামলায় মোস্তফা কামাল (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালিকচ্ছে। মঙ্গলবার ২৯ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দিপাড়া গ্রামে। নিহত মোস্তফা কামাল ওই গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে। তিনি কালিকচ্ছ বর্ডার বাজারে মুদি দোকান ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানায় প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মোস্তফা কামাল। পথিমধ্যে নন্দিপাড়া সড়কের পাশে পুর্বপরিকল্পিত ভাবে ৪-৫ জন ছিনতাইকারী তাকে গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে রক্তাক্ত করে মাটিতে ফেলে রাখে এবং তার সঙ্গে থাকা মালপত্র ও টাকা-পয়সা লুটে নিয়ে নেয়। পরে পথচারীরা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক না থাকায় দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানান, মোস্তফা কামাল এর আগেও একাধিকবার ছিনতাইয়ের শিকার হয়েছে।পরিবারটির নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ ছিল।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম জানান, কীভাবে এই হত্যাকাণ্ড হয়েছে বিস্তারিত জানার তদন্ত চলছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর