1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সরাইলে চোখের জল ভাসিয়ে বৃষ্টির জন্য ইস্তেখারার নামাজ আদায়

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১২৩ বার পঠিত
দেশে তীব্র তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টি ও স্বস্তিদায়ক কোমল আবহাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইস্তেখারার নামাজ আদায় করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার কুট্টাপাড়া আনসারীয়া ঈদ গা কমিটির আয়োজনে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়। এতে অংশ নিতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে আসেন।
নামাজে ইমামতি করেন সরাইল বিকেল বাজার শাহী মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ্ আল হুদা। এ সময় মহান আল্লাহ্তায়ালার সন্তোষ্টি কামনা করে দুই রাকাত নামাজ আদায় করা হয়।
নামাজ শেষে খুতবা পাঠ শেষে চলমান তাপদাহসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তি পেতে চোখের জল ভাসিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ ও দোয়া করা হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর