1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সরাইলে অটোরিকশা চালকরূপী ৩ ছিনতাইকারী গ্রেপ্তার 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অটোরিকশা চালকরূপী ৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাদের কাছ থেকে ছিনতাইকৃত মালামাল উদ্ধার  করা হয়। 
 শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের  নাথপাড়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোঃ সারু মিয়া-(২৫), মোঃ ফরহাদ-(২০) এবং মোঃ সবুজ মিয়া-(২০) নামে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেন।
ভুক্তভোগীর এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামের মোঃ আমিন মিয়ার স্ত্রী মোছাঃ মাহমুদা বেগম তার মাদরাসা পড়ূয়া ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য গত মঙ্গলবার সন্ধ্যায় সরাইলের বিশ্বরোড মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক অটোরিকশা চালক সরাইল যাওয়ার কথা বলে মাহমুদাকে তারা রিকসায় উঠায়। কিন্তু সরাইলের দিকে না গিয়ে অন্যদিকে ঘুরেফিরে প্রায় ২ ঘন্টা অতিবাহিত করে রাত সাড়ে ৯ টার দিকে ওই চালক সরাইল-নাসিরনগর সড়কের পাশে মনোয়ারা হাসপাতালের পেছনে বড্ডাপাড়া এলাকায় একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে যায়।
সেখানে গিয়ে ফোন করে আরো অজ্ঞাতনামা ৩ যুবককে জড়ো করে। তারা মাহমুদা বেগমকে ছুড়ির ভয়ভীতি দেখিয়ে ও মারধোর করে তার কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন সেট, নগদ টাকাসহ প্রায় ৪৮ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়। পরে মাহমুদাকে গরুর বাজার সংলগ্ন সড়কে এনে ছেড়ে দেয়। রাতেই মাহমুদা অজ্ঞাতনামা ছিনতাইকারী যুবকদের বয়স ১৮-৩০ বছরের মধ্যে উল্লেখ করে সরাইল থানায় একটি জিডি করেন।
ঘটনার প্রায় ৬০ ঘন্টার পর প্রযুক্তি ও বিভিন্ন কৌশল ব্যবহার করে পুলিশ শুক্রবার সন্ধ্যায়  নাথপাড়া থেকে মোঃ সারু মিয়া প্রকাশ সারোয়ার, একই পাড়ার মোঃ ফরহাদ ও আরিফাইল  গ্রামের মোঃ সবুজ প্রকাশ বাবু মিয়াকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্রেপ্তারকৃতরা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।  তাদের কাছ থেকে ছিনতাইকৃত মালামালও উদ্ধার করা হয়েছে। মাহমুদা বেগমের এজাহারের ভিত্তিতে তাদের বিরূদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর