1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সরকারি চাউলে রান্ধন চললেও বাজারঘাট করতে পারিনা,(পোলাপানে আর হুদাভাত খাইতো চায় না) এমনি আকুতি জেলে পাড়ার

আলী হোসেন রুবেল, ভোলাঃ
  • প্রকাশে সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৪৬ বার পঠিত
সরকারি চাউলে রান্ধন চললেও বাজারঘাট করতে পারিনা,মানুষ কত বেলা হুদা ভাত খাইতো পারে? আর তাছাড়া দ্রব্যমূল্যের যে দাম, ৫০০ টাকা লইয়্যা বাজারে  গেলে দরকারি জিনিস কিন্না বাড়ি আওন যায়-ই না। মাছ তরকারি কি-না তো থাক দূরের কথা। (পোলাপাইনরে আর কয়দিন মিথ্যা আশ্বাস দিয়া হুদাভাত খাওয়ানো যায়? কই সরকারের কোন লোক তো এই খবরটা নেয় না, নিষেধাজ্ঞার সময় আমরা পোলাপান লইয়্যা কি দিয়া ভাত খাই? বলছিলাম ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাতিরখাল মৎস্যঘাটের জেলে মো.আমান উল্যাহ হাওলাদার সহ তার সহকর্মী অনেক জেলেদের আর্তনাদ
আরেক জেলে মহিউদ্দিন মাঝি বলেন, নিষেধাজ্ঞার আগেও নদীতে গিয়ে তেমন মাছ পাইনি। তখনো লোকসান গুণতে হয়েছে। এখন নিষেধাজ্ঞা চলছে, মাছ ধরতে পারছি না। অনেক দেনায় জড়িয়ে গেছি। এখনো দেনা করেই সংসার চালাতে হচ্ছে। সংসারে স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের নিয়ে খুব কষ্টে দিন পার করছি।
মো. দেলোয়ার হোসেন নামে বাতিরখাল মৎস্যঘাটের আরেক জেলে বলেন, সরকারিভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা তা মেনে চলছি। নিষেধাজ্ঞা মানতে গিয়ে আমরা কর্মহীন হয়ে পড়েছি। তবে এনজিওতে অনেক টাকা ঋণ রয়েছে। প্রতি সপ্তাহেই এনজিওর লোকজন বাড়িতে আসেন। কোনো আয় না থাকায় তাদের কিস্তি দিতে পারছি না। এ নিয়ে প্রায় সময়ই এনজিওর লোকজনদের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে। তাই আমাদের দাবি এই নিষেধাজ্ঞার সময় ঋণের কিস্তি আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় চলছে দুই মাসের নিষেধাজ্ঞা। এতে কর্মহীন হয়ে পড়েছেন জেলেরা। নিষেধাজ্ঞার কারণে কোনো প্রকার আয় না থাকায় সংসার চালানোই দায় হয়ে পড়েছে ভোলার লালমোহন উপজেলার জেলেদের।
কর্মহীন থাকায় দিন যত যাচ্ছে ততই ধার-দেনায় জর্জরিত হয়ে পড়ছেন জেলেরা। কাটছে অলস সময়। এই অলস সময়ে কেউ মাছ ধরার ট্রলার মেরামত করছেন, আবার কেউ বুনছেন জাল। মৎস্য ঘাটগুলোতে সারি সারি নোঙর করা আছে মাছ ধরা ট্রলার। হাঁক-ডাকহীন ফাঁকা পড়ে আছে উপজেলার মৎস্য ঘাটগুলোও।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, লালমোহনে নিবন্ধিত জেলের সংখ্যা ২৪ হাজার ৮০৬ জন। তবে এর প্রকৃত সংখ্যা অন্তত ৩০ হাজার। যারা কেবল মাছ ধরার ওপরই নির্ভরশীল। এ উপজেলার ছোট-বড় অন্তত ২৭টি মৎস্যঘাট থেকে জেলেরা মাছ ধরতে নদীতে নামেন। লালমোহনে মেঘনা-তেঁতুলিয়া নদীতে অভয়াশ্রম রয়েছে প্রায় ৪০ কিলোমিটার। গত পহেলা মার্চ থেকে এই অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়। এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
লালমোহন উপজেলার সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ জানান, বর্তমানে মেঘনা-তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নদীতে নির্বিগ্নে মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য। এ নিষেধাজ্ঞা সঠিকভাবে বাস্তবায়নের জন্য লালমোহন উপজেলা মৎস্য বিভাগ সর্বোচ্চ তৎপর রয়েছে।
তিনি আরো জানান, নদীতে পলি জমাসহ আবহাওয়া পরিবর্তনের কারণে সময় মতো নদীতে মাছ আসছে না। এ জন্য জেলেরা তাদের কাংখিত মাছ পাচ্ছেন না। তবে অভয়াশ্রমের নিষেধাজ্ঞা শেষে জেলেরা তাদের কাংখিত মাছ পাবেন। এছাড়া জেলেদের জন্য যে চাল বরাদ্দ রয়েছে তা সত্যিই অপ্রতুল। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই চালের বরাদ্দ বাড়ানোর চেষ্টা চালাচ্ছি। অন্যদিকে নিষেধাজ্ঞার এই সময়টাতে এনজিওগুলো যেন মানবিক দিক বিবেচনা করে কিস্তি আদায় বন্ধ রাখেন সে জন্য উপজেলায় যেসব এনজিও রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলবো
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর