1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সমাবেশ সফল করতে জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন

রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৮২ বার পঠিত
১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১২টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা আমীর রুহুল আমিন বলেন, রুটি ডিম আলু ভাজি ও শুকনো খাবার নিয়ে চুয়াডাঙ্গার  জামায়াত কর্মীরা নিজের টাকা খরচ করে  জাতীয় সমাবেশে যাবেন। কেউ অভিযোগ করতে পারবেন না, জামায়াত কর্মীরা কারো কাছ থেকে চাঁদা তুলে ঢাকা সমাবেশে যাচ্ছেন। তারা সবাই নিজের পকেটের টাকা খরচ করে সমাবেশে যাচ্ছেন।
আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে জামায়াতের ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ সমাবেশ গতানুগতিক কোন সমাবেশ না। নির্বাচনের আগে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই নির্বাচন করতে হবে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের  পরিবারের পুনর্বাসন করতে হবে,জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, পিআর  পদ্ধতিতে জাতীয় নির্বাচন, ১ কোটিরও বেশী প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা, প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও খুনি হাসিনার বিচার ছাড়া জাতীয় নির্বাচন নয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা- ১আসনের সংসদ সদস্য  প্রার্থী জেলা সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারী আব্দুল কাদের,  জেলা অর্থ সম্পাদক  কামাল উদ্দিন,  পৌর জামায়াতের আমীর  এ্যাডভোকেট হাসিবুল ইসলাম, পৌর নায়েবে আমীর মাহবুব আশিক,  সাবেক ছাত্রশিবিরের জেলা সভাপতি  হাফেজ এমদাদুল্লাহ  জামেন ও সাবেক জেলা সভাপতি  হুমায়ুন কবিরসহ জামায়াতের নেতাকর্মীগণ উপস্হিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর