1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সব শ্রেণির মানুষের কল্যাণে কাজ করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫১ বার পঠিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার ব্যক্তি বা গোষ্ঠী নয়, বরং দেশের সব মানুষের কল্যাণে কাজ করছে এবং উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যশোর ২৫০ শয্যা হাসপাতালের জন্য ফ্যান, হুইলচেয়ার ও ট্রলি, শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার সামগ্রী, কৃষি উদ্যোক্তাদের জন্য সরঞ্জাম, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ, নগদ সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রমে ধর্ম, রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো ভিত্তিতে বৈষম্য করা হবে না। প্রকৃত যোগ্য ব্যক্তিদের সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, সরকার সবার জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে, যাতে প্রকৃত সুবিধাভোগীরা বৈষম্য ছাড়াই সরকারি সহায়তা পান।

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যশোরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে কোনো ধরনের আপস করা হবে না। এ ক্ষেত্রে দায়িত্ব পালনে ব্যর্থ প্রশাসনিক কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে।

অনুষ্ঠানে তিনি যশোর সদর উপজেলার প্রতিটি স্কুল ও কলেজে পর্যায়ক্রমে কম্পিউটার ল্যাব আধুনিকায়ন এবং লাইব্রেরির জন্য নতুন বই কেনায় আর্থিক সহায়তার ঘোষণাও দেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর