1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সনি-র‌্যাংগস এর নতুন সাইন-বোর্ড উন্মোচন হল

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পঠিত

বাংলাদেশের জনপ্রিয় ইলেক্ট্রনিক্স সরবরাহকারী প্রতিষ্ঠান, সনি-র‌্যাংগস, রবিবার, মার্চ ১৫, ২০২৬ বাংলামোটরে অবস্থিত হেড অফিস শোরুমে নতুন সাইন-বোর্ড উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করল।

সনি-র‌্যাংগস এর সম্মানিত ভাইস চেয়ারপারসন, মিসেস সাচিমি হোসেন; ম্যানেজিং ডিরেক্টর, একরাম হোসেন, সনি ইলেক্ট্রনিক্স, রিজিওনাল মার্কেটিং ডেভেলপমেন্ট সেন্টার এর প্রেসিডেন্ট, মিঃ বে জি হুন, সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ব্রাঞ্চ হেড মিঃ যশোয়া কোয়েক যৌথভাবে এই আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সনি-র‌্যাংগস এর বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯৮৪ সালে সনি ব্র্যান্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে সনি পণ্যের সুবিশাল লাইনআপ নিয়ে যাত্রা শুরু করে সনি-র‌্যাংগস। কালের পরিক্রমায় এই লাইন আপে যুক্ত হয়েছে LG, TCL, Kelvinator, Hisense, Whirlpool, DAEWOO, Philips, Panasonic, Zeiss etc সহ বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেকট্রনিক্স পণ্য এবং নিশ্চিত করে যাচ্ছে সেরা বিক্রয়োত্তর সেবা।

দেশব্যাপী ৭৫টি শোরুম ও ৬০০ টির ও বেশি ডিলার শোরুম থেকে এই সেবা নিশ্চিত করছে সনি-র‌্যাংগস।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর