চুয়াডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফেরাতে থ্রি-হুইলার ও ইজিবাইক চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ দিয়েছে জেলার ট্রাফিক বিভাগ। থ্রি- হুইলার ও ইজিবাইক চালকদের যথাযথ প্রশিক্ষণ এবং ট্রাফিক সিগন্যাল সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে যানজট ও প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষের প্রাণহানীসহ মারাত্বক আহত হয়ে সারাজীবনের মত পঙ্গুত্ববরণ করছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা পৌনে ৩টার সময় এ হটসএ্যাপ বার্তায় জানান, তারই দিকনির্দেশনায় পথচারীদের জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে এদিন বেলা সাড় ১১টায় স্হানীয় শহীদ হাসান চত্ত্বর পুলিশ বক্সে থ্রি-হুইলার ও ইজিবাইক চালকদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হয়। উক্ত সচেতনতামূলক প্রশিক্ষণে ইজিবাইক ড্রাইভারদের রাস্তায় চলাচলে নিয়মকানুন, ট্রাফিক সিগন্যাল,দূর্ঘটনা প্রতিরোধে তাদের করনীয় এবং সুশৃঙ্খলভাবে ড্রাইভিং প্রশিক্ষণের উপর ধারণা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, (টিআই প্রশাসন), গোলাম সারওয়ার খাঁন, ট্রাফিক ইন্সপেক্টর, হাসান মল্লিক, ট্রাফিক ইন্সপেক্টর ও সার্জেন্ট নবাব আলী।