1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সঠিক সময়ে হামলার জবাব দেওয়া হবেঃ ইসরায়েল।

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১১৯ বার পঠিত

বড় ধরনের যুদ্ধ এড়াতে সংযমের আহ্বানের মধ্যে ইরানের হামলার জবাব দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা এবং সঠিক সময়ে এ হামলার সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। যদিও ইসরায়েল দাবি করছে ইরানের হামলায় ব্যবহৃত শত শত ড্রোন গুলি করে তারা ভূপাতিত করেছে।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা আঞ্চলিক শত্রুতার উত্তেজনা এড়াতে ইসরায়েলের কোনো আহ্বানে সাড়া দেবে না। ইসরায়েলের মন্ত্রী বেনি গ্যান্টজ বলেছেন, সঠিক সময়ে ইরানের হামলার সমুচিত জবাব দেওয়া হবে।

প্রায় দুই সপ্তাহ ধরে ইরান সিরিয়ার রাজধানী দামেস্কে তার কূটনৈতিক কম্পাউন্ডে ১ এপ্রিলের বিমান হামলার জবাব দিতে পরিকল্পনা করেছিল।

ওই হামলায় ইরানের দুই শীর্ষ জেনারেলসহ বেশ কয়েকজন সামরিক উপদেষ্টা নিহত হয়। ইরান এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে বলেছে, এটা তার নিজের মাটিতে হামলার সমতুল্য। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরান প্রায় ৩০০টি বিস্ফোরক ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কিন্তু এর মধ্যে ৯৯ শতাংশ ইসরায়েল প্রতিহত করে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণে একটি সামরিক ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে। এছাড়া সাত বছর বয়সী এক ইসরায়েলি মেয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে।

সম্প্রতি একটি ফোন কলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ইসরায়েলের নিরাপত্তার জন্য আমেরিকার ‘লৌহবন্ধ প্রতিশ্রুতি’ পুনর্ব্যক্ত করেছেন। তবে তিনি এটিও বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি প্রতিশোধকে সমর্থন করবে না।

প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের সফল প্রতিরক্ষা এরই মধ্যে ইরানের বিরুদ্ধে বিজয় হয়েছে। দেশটির পরবর্তীতে কী করা উচিত সে সম্পর্কে সতর্কতার সঙ্গে পরিকল্পনা নেওয়া উচিত।

ইসরায়েল ও ইরানের মধ্যে কয়েক দশক ধরে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ অঞ্চলে ইরানের সমর্থিত লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিরা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ইরানের জবাব আগের হামলার চেয়ে আরও ভয়াবহ হবে। তবে ইরানি কর্মকর্তারা শত্রুতা না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর