1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সংস্কারও চলবে, নির্বাচনের তফসিলও চলবে: ফারুক

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পঠিত

বিএনপি শেখ হাসিনার মতো দেশে আয়নাঘর তৈরি করবে না বলে মন্তব্য করেছেন দলের চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

মঙ্গলবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ৭ জানুয়ারি ফেলানী হত্যা দিবসে আগ্রাসন বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, অবিলম্বে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সংস্কারও চলবে, নির্বাচনের তফসিলও চলবে।

ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করুন। আপনারা যে গণতন্ত্র বিশ্বাস করেন, সেটা প্রমাণ করুন।

ফারুক বলেন, শেখ হাসিনার প্রেতাত্মারা নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশে বসে বসে শেখ হাসিনার গুণগান গাচ্ছে। দেশের মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, শেখ হাসিনার প্রেতাত্মারা আর কখনো বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তাই আজকে হাসিনার প্রেতাত্মাদের সব পদ থেকে বিতাড়িত করতে হবে। তাদেরকে পদচ্যুত করতে হবে।

আরও বলেন, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও লেবার পার্টির পক্ষ থেকে সরকারকে অনুরোধ জানাবো, দেরি করবেন না। দেরি করলেই এমন অনেক ক্ষতি হয়ে যাবে। ষড়যন্ত্র পিছে লেগে আছে। অনতিবিলম্বে দেশে নির্বাচনের তফসিল ঘোষণা করুন। আমার নেতা তারেক রহমান বলেছেন- আন্দোলনরত সব দল নির্বাচনে অংশগ্রহণ করব। যে নির্বাচনে মৃত ব্যক্তি ভোট দেবে না, যে নির্বাচন ১৯৯১ সালের সততার মতো আলোচিত হবে।

সমাবেশে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর