1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

‘শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ’ পুরস্কার পেলো সোনালী ব্যাংক

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

সোনালী ব্যাংক পিএলসির মোবাইল অ্যাপ সোনালী ই-ওয়ালেট ‘শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ’ নির্বাচিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর ইনোভেশন প্রদর্শনীর (শোকেসিং) রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ক্যাটাগরিতে সোনালী ই-ওয়ালেট অ্যাপটিকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে নির্বাচন করা হয়।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের হাত হতে সোনালী ব্যাংক পিএলসির চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আফজাল করিমের পক্ষে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ আবদুর রহমান খান। অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও চিফ ইনোভেশন অফিসার মফিজ উদ্দীন আহমেদ, ইনোভেশন টিমের সদস্যসচিব ও উপসচিব ফরিদা ইয়াসমিন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর