1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শেরপুরের সন্তান সেনাপ্রধান হওয়ায় আনন্দ ও দোয়া মাহফিল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৮০ বার পঠিত

শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের ফটিয়ামারী এলাকার কৃতি সন্তান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়ায় শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নে আনন্দ , দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী বায়েজিদ ট্রেডাসের মালিক সোহেল রানার আয়োজনে রবিবার বিকেলে চরমধুয়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে চন্দ্রকোণার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে চন্দ্রকোণা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, চরঅষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

মিছিল শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নবনিযুক্ত সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের জন্য বিশেষ দোয়া পরিচালনার পর মিষ্টি বিতরণ করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর