1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শেখ হাসিনা নমরুদ ফেরাউনের ইতিহাস থেকেও শিক্ষা নেননি-শিমুল বিশ্বাস

সোহেল রানা,টাঙ্গাইল :
  • প্রকাশে সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, শেখ হাসিনা নমরুদ ফেরাউনের ইতহাস থেকেও শিক্ষা নেননি।

৫ আগষ্ট ছাত্র জনতার অভ্যুত্থানে তার নেতাকর্মীদের অরক্ষিত ও অনিরাপদ রেখে প্রাণ রক্ষার জন্যে তার বিশ্বস্থ ঠিকানা ভারতে পালিয়ে গেছে। বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেও তার শেষ রক্ষা হয়নি। ৫ আগষ্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া ইতিহাসের গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তিনি আজ শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ওফাৎ বার্ষিকিী উপলক্ষে সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল,মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইমাম হোসেন, ভাসানী ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মাহমুদুল হক সানু।

এতে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একেএম মনির হোসেন ভিপি মুনির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক,বিএনপি নেতা অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব,অ্যাডভোকেট শামীম আহমেদ,সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম ভিপি প্রমুখ।

প্রধান অতিথি শিমুল বিশ্বাস বলেন, আফ্রো এশিয়া,ল্যাটিন আমেরিকার অবিসংবাদিত নেতা ছিলেন মওলানা ভাসানী। তিনি সারাজীবন মেহনতি ও নির্যাতিতদের পক্ষে লড়াই করেছেন। তিনি তার শেষ সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছিলেন,যা বিএনপির দলীয় প্রতীক। মওলানা ভাসানী চিনতে পেরেছিলেন একজন যোগ্য ও সততায় পরিপূর্ণ নেতাকে। যার হাতে দেশ নিরাপদ ছিলো ।

পরবর্তীতে বেগম জিয়া ধানের শীষ প্রতীকের কান্ডারী হয়ে সুনামের সাথে দেশের সেবা করেছেন। আর তার যোগ্য উত্তসূরী তারেক রহমান দেশরক্ষায় কাজ করছেন। আগামী নির্বাচনে তার নেতৃত্বে¦ বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে দেশ সেবায় নিয়োজিত হবে ইনশআল্লাহ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর