1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শেকৃবিতে তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১১৭ বার পঠিত
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তথ্য অধিকার কমিটি কর্তৃক “তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ মে ২০২৪ (মঙ্গলবার) বিকাল ৩টা ৩০মিনিটে আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. অলোক কুমার পাল ও মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন শেকৃবি’র জনসংযোগ কর্মকর্তা ও তথ্য অধিকার কমিটি ফোকাল পয়েন্ট জনাব এ. এইচ. এম. মোস্তফা কামাল। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের উপ-পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শেকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক ও তথ্য অধিকার কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট কৃষিবিদ মোস্তফা পাটওয়ারী।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর