1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে চীনের নৌবাহিনীর দুটি জাহাজ।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে চীনের নৌবাহিনীর দুটি জাহাজ শনিবার ১২ অক্টোবর ২০২৪ শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে চীনের নৌবাহিনীর দুটি জাহাজ

চারদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে চীনের নৌবাহিনীর জাহাজ ‘চি জি গুয়াং’ এবং ‘জিং গ্যাং শান’। শনিবার (১২ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, চীনা নৌবাহিনীর সফরকারী জাহাজ দুটির মধ্যে একটি জাহাজ ‘চি জি গুয়াং’ শনিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আসাদুজ্জামান জাহাজটিকে স্বাগত জানায়।

এসময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। জাহাজটিকে স্বাগত জানাতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের রাষ্ট্রদূত এবং অন্যান্য প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সফরকারী অপর জাহাজ ‘জিং গ্যাং শান’ সফরকালে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে অবস্থান করবে। এর আগে জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্র অভিযান তাদের অভ্যর্থনা জানায়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর