1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোগত খাতে পুরস্কৃত হলো ওয়ালটন ডিজি-টেক

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পঠিত

শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোগত খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-এ ভূষিত হলো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেশব্যাপী কম্পিউটার এক্সচেঞ্জ অফার পরিচালনার মাধ্যমে ই-বর্জ্যকে টেকসই সুযোগে পরিবর্তন করায় ‘অনারেবল মেনশন’ হিসেবে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এই পুরস্কার দেয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫’ প্রদান করা হয়। সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সহযোগিতায় এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সর্বাধুনিক উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদানে ওয়ালটন ডিজি-টেক অনন্য নজির ব্যবস্থা করে চলেছে। ক্রেতাদের প্রয়োজনীয়তা ও চাহিদা অনুয়ায়ী একের পর এক প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। পাশাপাশি শিক্ষার্থীসহ সকল শ্রেণীর ক্রেতাদের জন্য বছরব্যাপী নানান সুবিধা দেয়া হচ্ছে।

গত ৩ বছর ধরে কম্পিউটার এক্সচেঞ্জ অফার পরিচালনার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করে নিয়েছে ওয়ালটন ডিজি-টেক যা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ই-বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা সৃষ্টিতে কাজ করছে। এছাড়া গ্রাহকদের টেকসই গ্রিন এনার্জি ব্যবহারে উদ্বুদ্ধকরণে ইলেকট্রিক বাইক এবং সোলার সিস্টেম নিয়ে এসেছে ওয়ালটন ডিজি-টেক।

এরই প্রেক্ষিতে টেকসই উদ্যোগের মাধ্যমে শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোগত খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজকে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-এ ভূষিত করা হয়েছে। পাশাপাশি ৩টি ক্যাটাগরিতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি.’সহ ৬০টি টেকসই উদ্যোগকে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫’ প্রদান করা হয়েছে।

এর আগে চলতি বছর যুক্তরাজ্যের ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিডেট। ‘মোস্ট ট্রাস্টেট আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার’ ক্যাটাগরিতে ওয়ালটন ডিজি-টেককে আন্তর্জাতিক এই সম্মাননা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রকাশনা গ্লোবাল ব্র্যান্ডজ ম্যাগাজিন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর