1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শিল্পী সমিতির নির্বাচন করবেন মাহি-নাসরিন

বিনোদন ডেস্কঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি ও অভিনেত্রী নাসরিন। দুজনের মধ্যে মাহি মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন প্যানেল থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। অন্যদিকে নাসরিন স্বতন্ত্র পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

নাসরিন জানান, এবারের নির্বাচনে স্বতন্ত্র পদে নির্বাচন করছি এবং কার্যকরী পরিষদে থাকতে চাই। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি অনেক আশাবাদী। এর আগেও আমি নির্বাচন করেছি এবং সেখানে জয়লাভ করেছি।

অন্যদিকে মাহির বিষয়টা এখনও গোপন রাখার চেষ্টা করছেন এই অভিনেত্রী। কোন পদে প্রার্থী হবেন তিনি, সেটা এখনও জানাননি স্পষ্টভাবে। তবে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন, মাহি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে আগামী ১৯ এপ্রিল (শুক্রবার) নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছিল। সে অনুযায়ী তফশিল ঘোষণা করা হয়। পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির মিটিং ছাড়াই নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার।

ফলে শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্যানেল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। এদিকে, মিশা-ডিপজল প্যানেল প্রস্তুত হলেও নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন তা স্পষ্ট নয়।

গত ৪ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোট গ্রহণ ও প্রাথমিক ফল প্রকাশ ২৭ এপ্রিল।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর