1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

শিবের ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • প্রকাশে সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৩ বার পঠিত

শিবের ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত শিবের ডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবের ডাঙ্গী ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য বদিউজ্জামান।

এসময় রাজিবপুর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহবায়ক ইউনুস আলীর সঞ্চালনায় চর রাজিবপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সোহেল রানা স্বপ্ন, বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক আছির উদ্দিনসহ বিদ্যালয়টির শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

মোখলেছুর রহমান বলেন পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রিয়া চর্চাও থাকতে হবে। শুধু ভালো ছাত্র হলেই চলবে না এর পাশাপাশি ভালো মানুষ হতে হবে। সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করার আহ্বান করেন তিনি।

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর