1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শিক্ষক দিবসে দেশজুড়ে শিক্ষকদের আইএফআইসি ব্যাংকের সম্মাননা প্রদান

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

শিক্ষকের কন্ঠস্বর শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবসকে অনুসঙ্গ করে দেশব্যাপী এক ব্যতিক্রমী শিক্ষক সম্মাননা কর্মসূচী পালন করেছে আইএফআইসি ব্যাংক। দেশের প্রতিটি জেলায় নির্বাচিত ১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাবিদদের সম্প্রতি ব্যাংকের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।

গত ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালনের লক্ষ্যে সপ্তাহব্যাপী দেশের বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সম্মাননা প্রদান কার্যক্রম পরিচালিত হয়।

এ বিষয়ে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম বলেন, শিক্ষকরা জাতির বাতিঘর। তাদের দেওয়া শিক্ষার ওপর ভর করে আমরা ভবিষ্যতের দিক নির্ধারন করি। এই দিবসটি উদ্যাপনের মধ্য দিয়ে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ নিতে চাই।

আইএফআইসি ব্যাংক শিক্ষাখাতের উন্নয়নে মাঠ পর্যায়ে দীর্ঘদিন যাবৎ উৎকর্ষমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। আইএফআইসি ব্যাংক বিশ্বাস করে শিক্ষার বিস্তার ছাড়া জাতি গঠনের বিকল্প নেই এবং শিক্ষকরা এই প্রক্রিয়ার মূল চালিকা শক্তি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর