1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শাহরুখ-সুহানার প্রচারে কয়েক ঘণ্টায় বিক্রি শেষ আরিয়ানের কালেকশন

বিনোদন ডেস্কঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

আরিয়ান খানের পোশাকের নতুন ব্র্যান্ড ‘ডিয়াভোল এক্স’ নিয়ে বেশ উচ্ছ্বসিত শাহরুখ খান। বাবা ও মেয়ে সুহানা খান এখন চুটিয়ে প্রচার করছেন এই পোশাকের। নতুন কালেকশন লঞ্চ হওয়ার ২৪ ঘণ্টাও পার হয়নি। এর আগেই বিক্রি হয়ে গেছে সব।

এটি ছিল ব্র্যান্ড থেকে দ্বিতীয় সংগ্রহ এবং ডিজনির সহযোগিতায় প্রথম কালেকশন।

ডার্ক থিমযুক্ত স্ট্রিটওয়্যার কালেকশনের জন্য পরিচিত এই প্রোডাক্টগুলো আপাতদৃষ্টিতে বেসিক মনে হলেও এর দাম সাধারণের থেকে অনেক বেশি। ‘নকটারনাল’ এবং ‘ডাকটেপড’র মতো কিছু টিশার্টের দাম ১৫ হাজার টাকা, ‘কিলিং স্মোকস’ সোয়েটশার্টের দাম ৪১ হাজার টাকা।

সম্প্রতি সুহানা খানকে দেখা যায় সিগনেচার এক্স নামে একটি ডেনিম জ্যাকেটে, যার দাম বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৩১ হাজার টাকা। শুধু দাম এবং সীমিত পরিমাণের জন্যই এই পণ্যের ও ব্র্যান্ডের চাহিদা ও বিশেষত্ব বৃদ্ধি পেয়েছে। কিন্তু তা সত্ত্বেও গোটা কালেকশন একদিনেরও কম সময়ের মধ্যে বিক্রি হয়ে গেছে। এই চাহিদা প্রমাণ করে যে সবাই এই ব্র্যান্ডের কালেকশন পছন্দ করেছে।

আরিয়ান খানের কালেকশন রেকর্ড সময়েই বিক্রি হয়ে যায়, তাই এই লঞ্চের ক্ষেত্রেও এই ঘটনাই ঘটেছিল, তাই এতে অবাক হওয়ার কিছু নেই। ২০২৩ সালের এপ্রিলে যখন ব্র্যান্ডটি অনেক হাইপ নিয়ে তার প্রথম কালেকশন শুরু করে, তখন শাহরুখ খানের দেওয়া বিজ্ঞাপনে, সেই ২ লাখ টাকা মূল্যের ৩০ টি এক্স জ্যাকেট নিমিষেই বিক্রি হয়ে যায়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর