1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শাহবাগের দিকে আসছেন আন্দোলনকারীরা, মিন্টো রোডে কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১২৫ বার পঠিত

রাজধানীর শাহবাগ চত্বরের দিকে আসছে আন্দোলনকারীদের মিছিলের পর মিছিল। এদিকে, মিন্টো রোডের আগে হোটেল শেরাটন পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ বক্সে আগুন দেওয়ার পর মিন্টো রোডে একাধিক মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বাসভবনের নিরাপত্তায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

রোববার (৪ আগস্ট) দুপুর ১২টা থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মিন্টো রোডে পুলিশি ব্যারিকেডে কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ঘটনাস্থলে থাকা রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, মিন্টো রোডে নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মিন্টো রোডে আন্দোলনকারীরা যাতে না আসতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীদের মিছিল দুপুর ১২টা ৪৭ মিনিটের দিকে শাহবাগ থেকে হোটেল শেরাটন পেরিয়ে মিন্টো রোডের দিকে চলে আসে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর