1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শাহপরী দ্বীপে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিয়ার এবং মদ জব্দ করেছে কোস্ট গার্ড

বিডি টাইমস ২৪ ডেস্ক :
  • প্রকাশে সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১২৬ বার পঠিত

রবিবার (০৭ এপ্রিল ২০২৪) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৭ এপ্রিল ২০২৪ তারিখ রবিবার আনুমানিক ১০০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়ন এর কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক বোটটিকে থামার জন্য সংকেত দেওয়া হয়।

কিন্তু বোটে অবস্থানরত মাদক চোরাকারবারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত বোটটি নিয়ে সাবরং এর কাটাবুনিয়া ঝাউবনের দিকে পালাতে চেষ্টা করে। পরবর্তীতে কোস্ট গার্ড আভিযানিক দল কর্তৃক বোটটিকে ধাওয়া করলে চোরাকারবারীরা ঝাউবনের কাছে বোটটি রেখে দ্রুত পালিয়ে যায়। অতঃপর উক্ত বোটটি তল্লাশি চালিয়ে ৪৮০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার এবং ১১৬ বোতল গ্র্যান্ড রয়েল সিগনেচার মদ জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত বিয়ার, মদ ও ইঞ্জিন চালিত কাঠের বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর