1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শাবিপ্রবি গবেষণা ও উদ্ভাবনের জন্য পূবালী ব্যাংকের ১৫ লক্ষ টাকার আর্থিক অনুদান

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

পূবালী ব্যাংক পিএলসি. সম্প্রতি শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১৩তম বার্ষিক গবেষণা ও উদ্ভাবন সম্মেলনে ১৫(পনেরো) লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ সাজেদুল করিম, ট্রেজারার প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন ও পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের কিউশু ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম মারুফ, পিএইচডি। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, পূবালী ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনের জন্য আর্থিক অনুদানের উক্ত চেক হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর