1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শরীয়তপুরে শশুরের বিরুদ্ধে পুত্র বধুর অভিযোগ

এআর হানিফঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৯২ বার পঠিত

শরীয়তপুর জেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন কছির খার কান্দির বাসিন্দা প্রবাসীর স্ত্রী ইতি আক্তারকে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঐ প্রবাসীর স্ত্রী দিশেহারা হয়ে তার শশুর সহ ৫ জনকে আসামী করে গত ২/০৮/২৫ ইং তারিখ পদ্মা সেতু দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। নির্যাতনের শিকার প্রবাসীর স্ত্রী ইতি আক্তারের অভিযোগটি গুরুত্বর সহ কারে আমলে নেয় অফিসার ইনচার্জ।

ঘটনা স্হানে তদন্ত করতে পাঠান এস আই কবিরকে। এস আই তদন্ত শেষে চলে আসার পরে আসামীরা ঐ প্রবাসীর স্ত্রীকে এসিড নিক্ষেপ করে হত্যা করার হুমকি দিচ্ছে। বর্তমানে বাদি পক্ষ ঘর থেকে বের হতে পারছে না,তাদের ব্যবহৃত বাথরুম পর্যন্ত তালা মেরে দিয়েছে। প্রবাসীর স্ত্রী ইতি আক্তার সাংবাদিকদের বলেন,আমার স্বামী আফজাল বিদেশ যাওয়ার পর থেকে বিভিন্ন অজুহাতে আমাকে মারধোর করে আসছে আমার শশুর। আমি অনেক নির্যাতনের শিকার। আমার দেবর আকরাম পুর্বে বাংলাদেশে থাকাকালীন সময় মাদক মামলা সহ বহু মামলার আসামী এবং জেল হাজত খেটেছেন। পরবর্তীতে সেও বিদেশে পালিয়ে যান। বর্তমানে বাড়িতে আসার পরে সেও আমাকে অমানবিক নির্যাতন করে। আমি অতিস্ঠ হয়ে পড়েছি যে কোন সময় আমাকে ও আমার সন্তানদের হত্যা করতে পারে আমার দেবর।

তাই আমি থানা অভিযোগ করেছি। পুলিশ দেখি ঐ আসামিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় অন্যথায় আমি বিজ্ঞ আদালতে নারী শিশু নির্যাতন আইনে মামলা করবো। স্থানীয়রা জানায়, আকরাম বিদেশ যাওয়ার আগে মাদক ব্যবসা করতো অনেক মামলায় জড়িয়ে বিদেশে পালিয়ে যায়। বর্তমানে বিদেশ থেকে এসে আবারো পুলিশকে ম্যানেজ করে মাদক ইয়াবা ব্যবসা শুরু করেছে।এলাকার যুব সমাজ ধ্বংসের পথে আমাদের এলাকাবাসীর দাবী ঐ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দ্রুত আইন গত ব্যবস্থা না নেওয়া হলে এলাকায় ঘরে ঘরে মাদক ছড়িয়ে পরবে

এ বিষয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান প্রবাসী স্ত্রী ইতি আক্তারের অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্হলে ঘটনার সত্যতা তদন্ত করতে এস আই কবিরকে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর