1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

শনিবার খোলা থাকবে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার

মো: ওমর ফারুক:
  • প্রকাশে সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১১৬ বার পঠিত

ঈদুল আজহার দীর্ঘ ছুটির পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল শনিবার (২৪ মে) সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও খোলা থাকবে দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি ও পুঁজিবাজার। ফলে গ্রাহকরা স্বাভা‌বিক দি‌নের মতই ব্যাংকিং ও আর্থিক সেবা পা‌বেন।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষ্যে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ এ ছুটির সমন্বয়ে সরকারি অফিসগুলো ১৭ ও ২৪ মে, দুইটি শনিবার খোলা থাকবে।

এর আগে গত ৬ মে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্ধারিত শনিবারগুলোতে খোলা রাখার নির্দেশ দিয়েছে। এর ফলে ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে চলবে স্বাভাবিক কার্যক্রম। গ্রাহকরা জমা, উত্তোলন, চেক নিষ্পত্তি, অনলাইন লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারবেন।

এদিকে পুঁজিবাজারেও এদিন লেনদেন চলবে নির্ধারিত সময় অনুযায়ী। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চালু থাকবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার এ উদ্যোগে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে আশা করছে খাত সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর