1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

লোটাস কামালের গুলশান ভবনে অভিযান

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামালের গুলশানে অবস্থিত ভবনের ১৪ ও ১৬ তলায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনীর একটি দল। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।

লোটাস কামালের অফিসে প্রচুর পরিমাণ অবৈধ টাকা ও স্বর্ণালঙ্কার আছে, এমন সন্দেহে ভবনটি ঘেরাও করে শিক্ষার্থীরা।পরবর্তীতে যৌথবাহিনীর সঙ্গে দুদককের একটি দল রাত সাড়ে ১২টা থেকে ভবনের দুটি তলায় অভিযান চালায়।

প্রায় দেড় ঘন্টা অভিযান শেষে দুদককের কর্মকর্তারা জানান, বেশ কয়েকটি ভল্ট পাওয়া গেলেও তাতে অবৈধ কোনো অর্থ কিংবা মালামাল পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের অভিযোগ, সময়মতো অভিযান শুরু করলে বেশ কিছু অর্থ জব্দ করা সম্ভব হতো।

এর আগে, বৃহস্পতিবার আ হ ম মুস্তফা কামাল ও নাঙ্গলকোট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ ৮৫ জনের নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করে একরামুল হক মজুমদার নামের কুমিল্লার এক আইনজীবী।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর