1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

লাল-সবুজের পতাকার সম্মান বৃদ্ধি করতে হবে- ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১১৬ বার পঠিত

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা যেন সত্যিকার অর্থেই আন্তর্জাতিক মানের হয়, সেটা নিশ্চিত করতে হবে। লাল-সবুজের পতাকার সম্মান বৃদ্ধি করতে হবে।

মঙ্গলবার (২৮ মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ সম্মেলন কক্ষে প্রথম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বাংলাদেশ, ২০২৪ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, বিশ্বের সকল বড় বড় দেশ থেকে প্রতিযোগীরা যেন এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন, সেদিকে বিশেষভাবে সচেষ্ট থাকতে হবে। প্রতিযোগিতার বিচারকগণকেও আন্তর্জাতিক মানের হতে হবে। প্রতিযোগিতার মূল্যায়ন কাজটি যেন শতভাগ ন্যায়ানুগ হয়, আমানতদারীর সাথে হয়, এদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখতে হবে। মূল্যায়ন প্রক্রিয়া যেন কোনোভাবেই পক্ষপাতদুষ্ট না হয়, এটি নিয়ে কেউ যেন নেতিবাচক মন্তব্য করতে না পারে, এটা খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, আমাদের দেশের কোরআনের হাফেজগণ প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হচ্ছেন। এর ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এ আয়োজন আরো তৃণমূল পর্যায় থেকে ব্যাপক পরিসরে ও অধিক ফলপ্রসূভাবে আয়োজন করার পরিকল্পনা আমাদের রয়েছে।

ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে সরকারের নানা কর্মসূচি তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসারের দ্বার উন্মোচন করেছিলেন। পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম ও মুসলিম উম্মাহর খেদমতে নিরলস কাজ করে যাচ্ছেন।

তিনি জানান, দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে নির্মাণ কাজ শেষে ৩০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। অন্যগুলোর কাজও চলছে।

ধর্মমন্ত্রী প্রথম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়ায় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা, বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং এর সফলতা কামনা করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন, জামিয়া ইকরা বাংলাদেশের মহাসচিব মাওলানা আরিফ উদ্দিন মারুফ, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান ও মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী প্রমুখ।

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ প্রথমবারের মতো এই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে। পরে এ প্রতিযোগিতার সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর