1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

লালমনিরহাটের বিএসএফের গুলিতে ০১ বাংলাদেশি নিহত।

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১০৬ বার পঠিত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশির প্রাণ গেছে।উপজেলার লোহাকুচি সীমান্তে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে লালমনিরহাট-১৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ সত্যতা নিশ্চিত করেন।

নিহত নুরুল ইসলাম (৬০) কালীগঞ্জ উপজেলার লোহাকুচি গ্রামের মঈন উদ্দীনের ছেলে। এলাকাবাসীর বরাতে লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল বলেন, “বুধবার গভীর রাতে ৪-৫ জন বাংলাদেশি গরু পারাপার করতে কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর সীমানা পিলার দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময়

“ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৮ বিএসএফের ওয়েস্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে নুরুল ইসলামের মৃত্যু হয়। পরে ‍নুরুলের সঙ্গীরা তার লাশ নিয়ে বাংলাদেশে ফিরে আসে।” জেলার সিতাই থানার ৭৮ বিএসএফের ওয়েস্ট চামটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করে। খবর পেয়ে উপজেলার গোড়ল তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে বলে এ বিজিবি কর্মকর্তা জানান।

তিনি বলেন, “বেলা ১১টার দিকে সীমান্তের নো ম্যান্সল্যান্ডে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে।”

নিহত নুরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে কালীগঞ্জ উপজেলার গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল কাদের জানিয়েছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর