1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচন সম্পন্ন

সাকের মো: রাসেল, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২০৯ বার পঠিত
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এটি ২০২৪ ও ২০২৬ সেশনের প্রথমবারের মতো নির্বাচন। গত রবিবার (৩১ মার্চ) সকাল ১০টায় শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে ভোট গ্রহণের আয়োজন করা হয়।
এতে ৩৯ জন প্রার্থীর মধ্যে ১৯ জন কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।নির্বাচিত সদস্যরা হলেন- অনন্ত অলংকার জুয়েলার্সের পরেশ কর্মকার, লোকনাথ জুয়েলার্সের সমীর চন্দ্র কর্মকার, রানী জুয়েলার্সের জয়দেব চন্দ্র দেবনাথ, মহামায়া শিল্পালয়ের সহদেব চন্দ্র কুরী, তমা শিল্পালয়ের পলাশ চন্দ্র কুরী, কানন অলংকারের জুলাশ কুরী, অঙ্গশোভা শিল্পালয় অ্যান্ড জুয়েলার্সের সুমন কিশোর কুরী, অলংকারের হরিহর পাল, বিসি চন্দ্র জুয়েলার্সের খোকন দেবনাথ, জয়ীতা শিল্পালয় অ্যান্ড জুয়েলার্সের সবুজ বিশ্বাস, অনামিকা শিল্পালয়ের অঞ্জন কুমার কুরী, পাল শিল্পালয়ের রানা কুমার পাল, কানন জুয়েলার্সের গণেশ চন্দ্র কুরী, মাতৃ শিল্পালয়ের দীপক দেবনাথ, অনু শিল্পালয়ের প্রণব চন্দ্র কুরী, সত্য নারায়ণ শিল্পালয়ের সুভাষ কর্মকার, বিভা গহনালয়ের উজ্জ্বল চন্দ্র কুরী, উমা স্বর্ণ শিল্পালয় অ্যান্ড জুয়েলার্সের সুব্রত দত্ত ও পূজা শিল্পালয়ের ভাষাণ চন্দ্র কর্মকার।
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রিপনুল হাসান, কার্যনির্বাহী সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি ও জেলা সাধারণ সম্পাদক প্রণব সাহা।তারা জানান, বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারা দেশে স্বর্ণ ব্যবসায়ীরা এখন এক ছাতার নিচে। তারই ধারাবাহিকতাই আজকে ভোটগ্রহণকে ঘিরে স্বর্ণ ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়েছে।
আজকে বাজুসের সভাপতির কারণেই মেম্বাররা তাদের নেতা নির্বাচিত করছেন।নির্বাচনের মাধ্যমে যোগ্য লোক নির্বাচিত হবেন এটিই আমাদের সভাপতির চাওয়া বলে জানান তারা।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর