1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রোভার স্কাউটরা হবেন আগামীর স্মার্ট নাগরিক- দীপু মনি

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৭১ বার পঠিত

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রোভার স্কাউটরা হবেন আগামীর স্মার্ট নাগরিক। তারা স্কাউটিংয়ের মাধ্যমে মানবিক, সহনশীল ও সহমর্মী গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে। মঙ্গলবার রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, বাহাদুরপুর, গাজীপুরে মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চলের সভাপতি প্রফেসর ড. মশিউর রহমান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের তরুণদেরকে নিয়ে, তাদের প্রাণ শক্তিকে কাজে লাগিয়ে একটা ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে। ২০৪১ সালের যে রুপকল্প তিনি দিয়েছেন সেটি বাস্তবায়নে এই যুব রোভার স্কাউটের এর বড় ভুমকিা রয়েছে। রোভার স্কাউটের সদস্যরা যেকোনো সামাজিক অসঙ্গতিকে দূর করার জন্য লড়াই করতে পারে, সংগ্রাম করতে পারে। কোনো পিছু টান ছাড়া তারা দেশ গড়বার জন্য আত্মনিয়োগ করতে পারে। স্মার্ট মানুষ হিসেবে স্কাউট সদস্যরা নিজেদেরকে গড়ে তুলবে।
মন্ত্রী আরও বলেন, স্মার্ট বাংলাদেশের প্রধান স্তম্ভ স্মার্ট নাগরিক। এই স্মার্ট মানে পোশাক আশাকে কেতা দুরস্ত স্মার্ট নয়। যিনি অন্যের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, যিনি হবেন সহমর্মী, দক্ষ, যোগ্য, সৃজনশীল ও মননশীল মানুষ তিনি স্মার্ট। সেই স্মার্ট নাগরিক গড়বার জন্য আমাদের কাজ করতে হবে। আমি মনে করি স্কাউটিং তেমন একজন মানুষ গড়ে তুলতে ভূমিকা রাখবে। কারণ স্কাউটিং শেখায় স্বাবলম্বী হতে, অন্যের প্রয়োজনে পাশ দাঁড়াতে, যেকোনো সমস্যাকে সমস্যা না মনে কর তার সমাধান খুঁজে বের করতে।

মন্ত্রী স্কাউট সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রতিজ্ঞা হোক, সব ভালো কাজগুলো আমরা করবো, মন্দ কাজগুলোকে এড়িয়ে যাবো, নিজেও করবো না অন্যকেও করতে নিরুৎসাহিত করবো। ভালো কাজ, ভালো আচরণ ও আমাদের সৃজনশীলতা দিয়ে আমরা এ বাংলাদেশকে গড়ে তুলবো।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর