1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

রোনালদোর জোড়া আঘাতে উজবেকিস্তানকে গুঁড়িয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশে সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮১ বার পঠিত

বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত জয় তুলে নিয়েছে পর্তুগাল। উজবেকিস্তানকে ৫-০ গোলে হারিয়ে নকআউট পর্বের পথে বড় পদক্ষেপ নিয়েছে দলটি। ম্যাচের নায়ক ছিলেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি জোড়া গোল করে একাধিক ইতিহাস গড়েছেন।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করে প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েন ৪১ বছর বয়সী রোনালদো। এরপর ৩৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বিশ্বকাপে ব্যক্তিগত গোলসংখ্যা ১০-এ উন্নীত করেন।

এর মাধ্যমে তিনি ইউসেবিওকে ছাড়িয়ে বিশ্বকাপে পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নেন।

রোনালদোর পাশাপাশি নুনো মেন্দেস, একটি আত্মঘাতী গোল এবং বদলি হিসেবে নেমে রাফা লেয়াও একটি করে গোল করেন। যদিও হ্যাটট্রিকের খুব কাছে গিয়েও তিনটি গোল পূরণ করতে পারেননি রোনালদো।

পুরো ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলেছে পর্তুগাল। উজবেকিস্তান একবার জালে বল পাঠালেও ভিএআর যাচাইয়ের পর সেটি বাতিল হয়।

দ্বিতীয়ার্ধেও একের পর এক সুযোগ তৈরি করে পর্তুগাল, তবে উজবেক গোলরক্ষক কয়েকটি নিশ্চিত গোল ঠেকান।

এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে পর্তুগাল। অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়ের পরও শেষ ম্যাচের ওপর নির্ভর করছে উজবেকিস্তানের নকআউটে ওঠার সম্ভাবনা।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর