1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রোজাদারদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১০ দিনব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৭০ বার পঠিত

দেশের অন্যতম প্রধান শরীয়াহ্ ভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকপবিত্র মাহে রমজান উপলক্ষে পথে পথে রোজাদারদের মাঝে ১০ দিনব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। ০১ মার্চ ২০২৬, রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানেব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান এ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মোঃ রাফাত উল্লা খান বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। সমাজের প্রান্তিক ও অস্বচ্ছল রোজাদারদের পাশে দাঁড়ানোই সেই মূল্যবোধেরই অংশ। এ লক্ষ্য থেকেই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১০ দিনব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে।

এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান, মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া, মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ হোসাইন, এস.এম আবু জাফর উপস্থিত ছিলেন।

রমজানের তাৎপর্য ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কার্যক্রমের মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পথচলতি রোজাদার, শ্রমজীবী মানুষ, পথশিশু, দিনমজুর, রিকশাচালক, দিনমজুর ও নিম্নআয়ের ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, শরিয়াহ্ভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ সহায়তা ও মানবিক সহায়তামূলক বিভিন্নকর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর