1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রেমিট্যান্স বৃদ্ধিতে ইবিএল- জে.পি. মরগান পার্টনারশীপ

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

(ফেব্রুয়ারী ২৮) দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্য নিয়ে পে.পি. মরগানের সঙ্গে একটি পার্টনারশীপ গঠন করেছে বেসরকারী খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। ব্যাংকসমূহের জন্য জে.পি. মরগানের সুপরিচিত ক্রস কারেন্সি সল্যুশন্স এক্সপেডাইট এর মাধ্যমে ইবিএল রেমিট্যান্স সেবা প্রদান করবে।

এক্সপেডাইট সল্যুশন্স ব্যবহার করে জে.পি মরগানে নিজস্ব একটি মার্কিন ডলার হিসাবে ইবিএল প্রবাসী বাংলাদেশীদের কাছ থেকে রেমিট্যান্স গ্রহন করবে। এর ফলে বিভিন্ন মূদ্রায় রেমিট্যান্স নেয়ার জন্য ইবিএলকে মাল্টিপল কারেন্সি হিসাব খুলতে হবেনা। বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীর তাদের নিজস্ব ব্যাংক হিসাব থেকে রেমিট্যান্স প্রেরন করতে পারবেন। ইবিএল ওয়েবসাইটে এতদ্বসংক্রান্ত বিস্তারিত তথ্য ও পেমেন্ট ফরমেট পাওয়া যাবে।

জে.পি. মরগান চেইস ব্যাংক এন.এ. ( জেপিএমসি) এর ব্যবস্থাপনা পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠান গ্রুপের (এফআইজি) সেলস ফর পেমেন্টর বৈশ্বিক প্রধান কিয়াট লিম এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার যৌথভাবে আজ রাজধানীর ইবিএল প্রধান কার্যালয়ে এক্সপেডাইট সল্যুশন্স আনুষ্ঠানিকভাবে চালু করেন। জেপিএমসি’র নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ প্রতিনিধি কার্যালয়ের প্রধান সাজ্জাদ আনাম, নির্বাহী পরিচালক এবং এপাক (অচঅঈ) প্রোডাক্ট সল্যুশন্স বিশেষজ্ঞ শিবু থমাস ও বাংলাদেশ মার্কিন দুতাবাসের ইকোনমিক কর্মকর্তা জেমস গার্ডিনার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মেহ্দী জামান, কমিউনিকেশন্স ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম, আন্তর্জাতিক ব্যবসা বিভাগ প্রধান মোহাম্মদ মামুনুর রশীদ, রেমিট্যান্স ব্যবসা বিভাগ প্রধান চৌধুরী বাহার ওয়াদুদসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর