1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রূপালী ব্যাংকে হিসাব খোলার মাইলফলক উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২২৫ বার পঠিত

রূপালী ব্যাংক পিএলসি বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখা গত ৩ মাসে ১ হাজার ব্যাংক হিসাব খুলে মাইলফলক সৃষ্টি করেছে। নতুন হিসাব খোলা উৎসাহিত করতে রবিবার (০৫.০৫.২০২৪) রাজধানীর বঙ্গবন্ধুর এভিনিউ কর্পোরেট শাখায় ফিতা ও কেক কেটে এই সাফল্য উদযাপন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। ম্যানেজিং ডিরেক্টরের উৎসাহ, অনুপ্রেরণা ও নির্দেশনায় এই মাইলফলক অর্জিত হয়েছে বলে শাখা ব্যবস্থাপক জানান।

এ সময় ম্যানেজিং ডিরেক্টর বলেন, গত বছর ৮ লক্ষাধিক ব্যাংক হিসাব খোলা হয়েছে। রূপালী ব্যাংকের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন এটি। গত ৩ মাসে বিবি এভিনিউ শাখা সঞ্চয়ী ও চলতি হিসাব মিলিয়ে ১ হাজার নতুন হিসাব খুলেছে। যা শাখার জন্য একটি ভালো উদ্যোগ। আমি শাখার সকলকে অভিনন্দন জানাই। এছাড়াও স্বল্প সুদে আমানত সংগ্রহের জন্য অন্যান্য শাখাগুলোকে তিনি নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে ব্যাংকের কেন্দ্রীয় অঞ্চলের জোনাল ম্যানেজার ও উপ-মহাব্যবস্থাপক মো. মাসুদুল হাসান ও শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. খায়রুল হোসেন রাজুসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর