1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ কার্যক্রম সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পঠিত

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসিতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে  সোমবার (০৬এপ্রিল ২০২৬) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম ।

সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর এবং মো. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন । এছাড়াও সিএমএসএমই বিভাগের মহাব্যবস্থাপক মো. মইন উদ্দিন মাসুদ ও উপ-মহাব্যবস্থাপক মো. আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০২৬ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় । পাশাপাশি ঋণের প্রবাহ বৃদ্ধি, প্রান্তিক ও নতুন উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়ন নিশ্চিতকরণ এবং গ্রাহকসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় ।

সভায় স্থানীয় কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকগণ, জোনাল ম্যানেজারবৃন্দ, প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং কর্পোরেট ১ ও ২ শাখাসহ দেশের সকল শাখা প্রধান ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ।

এ সময় ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক অগ্রগতি মূল্যায়ন করা হয় এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানানো হয় ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর