1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

রূপালী ব্যাংকে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

এডিবির অর্থায়নে ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় বাংলাদেশ ব্যাংক ও রূপালী ব্যাংক পিএলসি’র যৌথ উদ্যোগে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণটি গত ০৬ অক্টোবর, ২০২৫ তারিখে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম উদ্বোধন করেন। সম্প্রতি রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমীতে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তফা। এতে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমীর প্রিন্সিপাল ও মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন এসআইসিআইপি প্রোগ্রাম ডিরেক্টর মো. নজরুল ইসলাম, ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো. আইয়ুব আলী, রূপালী ব্যাংকের বিভাগীয় কার্যালয়, ঢাকা দক্ষিণের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন এবং ব্যাংকের হেড অব সাধারণ ঋণ ও এসএমই মোহাম্মদ আফজাল হোসেন। অনুষ্ঠানে ২৪ জন প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাকে সনদপত্র ও স্যুভেনির প্রদান করা হয়।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর