1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রূপালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫০ বার পঠিত

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র স্থানীয় কার্যালয়, বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের আওতাধীন কর্পোরেট-১ শাখাসমূহের ডিসেম্বর ২০২৫ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ মার্চ) দিলকুশা ব্যাংকের প্রধান কার্যালয়ে সভা আয়োজন করা হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি শ্রেণীকৃত ঋণ থেকে আদায় জোরদারকরণ, সিএমএসএমই খাতে ঋণ বিতরণ বৃদ্ধি, আমানত সংগ্রহে গতি আনা এবং নির্ধারিত মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি ব্যাংকের সার্বিক ব্যবসায়িক প্রবৃদ্ধি টেকসই করতে গ্রাহকসেবার মানোন্নয়ন ও ঝুঁকি ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর এবং মো. হারুনুর রশীদ।

প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আদায় বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মো. মাসুদ, বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন, ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম, মহাব্যবস্থাপক সালামুন নেছাসহ সংশ্লিষ্ট শাখাসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় ডিসেম্বর ২০২৫ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জনে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। ব্যাংকের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও দলগত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর