
মঙ্গলবার (০৩.০২.২০২৬) রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৬ ফরিদপুর জেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত এসডিসি টাওয়ার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. মনিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম।
এ সময় ফরিদপুর বিভাগের আওতাধীন ৩টি জোনাল অফিসের জোনাল ম্যানেজার, ৩৫টি শাখার ব্যবস্থাপক এবং ৩টি উপ-শাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায় অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আগামীর কর্মপরিকল্পনা ও লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।