1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রূপালী ব্যাংকের নতুন চেয়ারম্যান নজরুল হুদা

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

রূপালী ব্যাংক পিএলসি’র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদাকে নিয়োগ দেয়া হয়েছে। অভিজ্ঞ এই ব্যাংকারকে ৩ বছরের জন্য রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়।

এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় ব্যাংকে ৩৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নজরুল হুদা বিভিন্ন আন্তজার্তিক সংস্থায় প্রেষণে কাজ করেছেন এবং মালদ্বীপ মনিটারি অথরিটির উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

 

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর